রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা নিশ্চিত করলেন

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি নিশ্চিত করেছেন যে, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। তিনি আরও উল্লেখ করেছেন, দেশের সংবাদমাধ্যমগুলোর উন্নয়নে সরকার সবধরনের সহায়তা প্রদান করবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। বৈঠকে নোয়াবের সভাপতি এবং দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে বিভিন্ন পত্রিকার মালিক ও সম্পাদকরা অংশ নেন। তারা সংবাদমাধ্যম শিল্পের বর্তমান চ্যালেঞ্জ এবং সরকারের সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মতিউর রহমান চৌধুরী বৈঠক শেষে জানিয়েছেন, সংবাদপত্র শিল্প বর্তমানে অর্থনৈতিক ও অন্যান্য চাপের মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রী এসব বিষয়ে আন্তরিকতার সঙ্গে আলোচনা করেছেন এবং কিছু দাবি-দাওয়ার ক্ষেত্রে সমঝোতায় পৌঁছেছেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং গ্রেফতারকৃত সাংবাদিকদের মামলা নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

বৈঠকে নিয়মিত সংলাপ বজায় রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী প্রতি তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন বলে আশ্বাস দিয়েছেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ