,

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

news-image

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বগুড়া সফর বলে জানা গেছে।

সোমবার সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দেন। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ছিলেন।

দিনব্যাপী সফরে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তিনি। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল থেকেই একাধিক উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে আইনজীবী সমিতির নতুন ভবন, আদালতের ই-সেবা কার্যক্রম এবং সিটি করপোরেশন ঘোষণার আনুষ্ঠানিক ফলক উন্মোচন।

দুপুরে বাগবাড়ী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বিকেলে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

সফর শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ