রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

news-image

দেশে হাম-রুবেলার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার জন্য পূর্ববর্তী সরকারের টিকাদান কর্মসূচির ব্যর্থতাকে দায়ী করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার সকালে জিন্দাপার্কে জাতীয় হাম ও রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে তিনি বলেন, দীর্ঘদিন নিয়মিত টিকাদান কার্যক্রম ঠিকভাবে পরিচালিত না হওয়ায় দেশে এই সংকট তৈরি হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, আগের সময়ে টিকাদান কর্মসূচিতে অবহেলা ও প্রস্তুতির ঘাটতির কারণে শিশুরা ঝুঁকির মধ্যে পড়েছে এবং বর্তমান প্রাদুর্ভাব সেই ধারাবাহিকতার ফল।

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বিনিয়োগ ও সঠিক পরিকল্পনা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। তবে বর্তমানে ইউনিসেফসহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী উল্লেখ করেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত পুষ্টি ও বুকের দুধ খাওয়ানো অত্যন্ত জরুরি। এই বিষয়ে অবহেলার কারণেও সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং কয়েক সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলবে। ঝুঁকিপূর্ণ এলাকায় ইতোমধ্যে লাখ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে এবং বাকি শিশুদেরও দ্রুত কাভারেজের আওতায় আনা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জরুরি ভিত্তিতে শুরু করা এই কর্মসূচির মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে, যা চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ