রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ

news-image

কূটনৈতিক প্রতিবেদক : তুরস্কে অনুষ্ঠিত আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ব বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরানের সহযোগিতা কামনা করে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের মধ্যে চলমান আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়। আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান সংকট পরিস্থিতিতে একটি ভারসাম্যপূর্ণ ও সংযত অবস্থানের কথা তুলে ধরা হয় এবং বিরোধ মেটাতে সংলাপের ওপর জোর দেওয়া হয়।

বাংলাদেশের এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের প্রত্যাশাও ব্যক্ত করেন।

বৈঠকে ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। ইরান যে কয়েকটি দেশের জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিয়েছে, সেখানে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় কৃতজ্ঞতা জানায় ঢাকা। একই সঙ্গে চলাচল নির্বিঘ্ন রাখতে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।

ইরানের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি এখনও সংবেদনশীল থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হচ্ছে। এ নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে।

এর আগে ঢাকায় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকেও একই ধরনের অনুরোধ জানানো হয়েছিল। এছাড়া ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপদে স্থানান্তরে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে বাংলাদেশ।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এই আলোচনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ