,

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু

news-image

দেশের নতুন সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বগুড়া। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়া সদর এলাকায় নবগঠিত “বগুড়া সিটি করপোরেশন”-এর উদ্বোধনী ফলক উন্মোচনের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর ফলে দেশের সিটি করপোরেশনের তালিকায় যুক্ত হলো আরও একটি নতুন নাম। এর আগে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ—এই নগরীগুলো সিটি করপোরেশন হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে প্রায় সকাল ১০টার দিকে সার্কিট হাউজে পৌঁছান। দিনব্যাপী সফরে তিনি জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন করেন এবং আদালতে ‘ই-বেইল বন্ড’ সেবার কার্যক্রম চালুর ঘোষণা দেন।

বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, এই পদক্ষেপের ফলে নাগরিক সুবিধা বাড়বে এবং পরিকল্পিত নগর উন্নয়ন ত্বরান্বিত হবে।

ঐতিহাসিকভাবে বগুড়া একটি পুরনো পৌর এলাকা। ১৮৭৬ সালের ১ জুলাই এখানে পৌরসভার কার্যক্রম শুরু হয়। বর্তমানে ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই এলাকায় ২০২২ সালের তথ্য অনুযায়ী প্রায় চার লাখ মানুষের বসবাস। ২০০৬ সালে পৌরসভার সঙ্গে আশপাশের বেশ কিছু মৌজা যুক্ত হওয়ায় এর আয়তনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ