,

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে পাথরভর্তি একটি ভারতীয় ট্রাকের ভেতর থেকে ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি স্টোন ইয়ার্ডে অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়।

রোববার (১৯ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শনিবার রাত ১১টার দিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সোনামসজিদ বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মক্কা স্কেলের পশ্চিম পাশে আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে পার্ক করা ভারতীয় ট্রাকটি তল্লাশি করে।

তল্লাশির সময় ট্রাকে রক্ষিত পাথরের মধ্যে লুকানো অবস্থায় ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ পাওয়া যায়। পরে বস্তাগুলো খুলে দেখা যায় এতে ৫ হাজার ৯৩৫ বোতল ভারতীয় ‘ইসকুফ ডিএক্স’ সিরাপ রয়েছে, যা ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

ট্রাকটি তল্লাশির সময় চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, গত তিন মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন আসামিসহ প্রায় ১০ হাজার ৫৩৫ বোতল ফেন্সিডিল ও এর বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে নেশাজাতীয় দ্রব্য পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ