,

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : গ্রুপ পর্বের ছন্দটা নকআউট পর্বেও ধরে রাখল বাংলাদেশের যুবারা। সেমিফাইনালে পাকিস্তানকে সহজেই হারিয়ে পৌঁছে গেল ফাইনালে।

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটন শিষ্যরা। ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে দুই গোল আদায় করে বাংলাদেশ। পরে আর গোল না পেলেও দাপট ধরে রেখে জয় তুলে নেয়।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ম্যাচটিতে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তান গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে গোলটি করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

পরের মিনিটেই দেখার মতো এক গোলে প্রতিপক্ষের জাল কাঁপান অপু রহমান। সুবাদে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।

সন্ধ্যায় দিনের আরেক সেমিফাইনালে ভারত ও নেপাল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে আগামী শনিবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে