,

সতর্ক করলেন প্রভা

news-image

বিনোদন প্রতিবেদক : বর্তমানে সিনেমা ও নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অবসরে নিজের মনের অনুভূতিগুলো ঠিকই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন! তবে বিপত্তি বেঁধেছে তার নামে ফেসবুকে ছড়িয়ে থাকা একাধিক ফেইক অ্যাকাউন্ট নিয়ে।

গতকাল বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন প্রভা। এ সময় ভক্তদের সতর্ক করে তিনি জানান, তার নামের ফেইক অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা যেন কেউ বিশ্বাস না করেন।

লাইভ চলাকালীন সময় এক ভক্ত অভিনেত্রীকে জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ফেইক অ্যাকাউন্ট চালানো হচ্ছে।

এ বিষয়ে প্রভা বলেন, ‘হ্যাঁ, অনেকগুলো ফেইক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেইক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।’

শেষে প্রভা তার ভক্তদের সতর্ক করে বলেন, ‘ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা বিশ্বাস করবেন না। আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।’

উল্লেখ্য, নতুন দুই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন প্রভা। সম্প্রতি তিনি সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমা ‘দেনা পাওনা’র শুটিংয়ে অংশ নিয়েছেন। অন্যদিকে, তার হাতে রয়েছে ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’ সিনেমার কাজ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট