বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুর ভরা আলুর দম তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : আলু দিয়ে তৈরি করা যায় নানা রকমের সুস্বাদু খাবার। আলুর দম তার মধ্যে অন্যতম। আর তাতে পুর ভরা হলে তো কথাই নেই। এই স্টাফড আলুর দম বা পুর ভরা আলুর দম এখন অনেক উৎসব আয়োজনেই রাখা হয়। বাড়িতে অতিথি এলে কিংবা হুটহাট ব্যাতিক্রমী স্বাদের কিছু রাঁধতে ইচ্ছা করলে তৈরি করতে পারেন পুর ভরা আলুর দম। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

আলু- আধা কেজি

পনির- ১০০ গ্রাম

টমেটো কুচি- ১ কাপ

আদা বাটা- ১ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ

কাজু বাদাম বাটা- ৫-৬টি

পোস্ত বাটা- ১ টেবিল চামচ

পানি ঝরানো টক দই- আধা কাপ

লবণ- স্বাদমতো

চিনি- সামান্য।

যেভাবে তৈরি করবেন
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। আলুর ভেতরটা সাবধানে ফাঁকা করে নিতে হবে, যাতে পুর ভরা যায়। এবার একটি বাটিতে পনির, কাজু বাদাম, পোস্ত, টমেটো কুচি, আদা বাটা, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ, চিনি ও পানি ঝরানো টক দই দিয়ে একটি ঘন পুর তৈরি করতে হবে। পুরটি আলুর ভেতরে ভালোভাবে ভরে দিতে হবে।

একটি কড়াইতে তেল গরম করে জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে আলুর দম রান্না করতে হবে। এরপর মসলা কষিয়ে পানি ও লবণ যোগ করে আলুর পুরগুলো গ্রেভিতে দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। আলু নরম হয়ে গেলে এবং গ্রেভি ঘন হয়ে এলে উপরে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

এ জাতীয় আরও খবর

আদালতের রায় অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি

খামেনির জানাজায় ইরানে যাচ্ছেন স্পিকার

হজযাত্রীদের জন্য সুখবর, ২০২৭ হজ প্রাক-নিবন্ধন শুরু

ভূমিকম্পে ঝুঁকিতে ঢাকা, বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের

জুলাই আন্দোলনের সূচনাই ফ্যাসিবাদ পতনের শুরু

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, বিনিয়োগে বড় প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

ডিএসইতে সুশাসন সংকট, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

৪০ বছরের অপেক্ষা শেষে জিতল মেক্সিকো

আজ বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি নয় ইরান

কমেছে স্বর্ণের দাম, আজ ভরি কত?