,

প্রশাসনের ভেতর থেকে তথ্য পাচার করা হয়েছে: নাহিদ ইসলাম

news-image

অনলাইন ডেস্ক : প্রশাসনের ভেতর থেকে তথ্য পাচার হওয়ার কারণেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপির আহ্বায়ক বলেন, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেন ও তাসনিম জারাকে লক্ষ্য করে হামলা ও ভৎর্সনা করা হয়েছে। এগুলোর সঙ্গে প্রশাসনের লোকজন জড়িত। ভেতর থেকে তথ্য লিক (পাচার) করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি বলেই এ রকম ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘ক্রমাগত হামলা, ষড়যন্ত্র, অপতৎপরতা চলমান। সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যখন উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা করা হয়েছিল তখন আমরা বলেছিলাম, গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা তো যেতে চাইনি। ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে আমরা রাজি হয়েছিলাম। তাদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব সরকার এবং প্রশাসনের। এটি নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। এটি (হামলা) কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটাচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই