,

নির্দিষ্ট সময়ে ভোট হবে: ডা. জাহিদ

news-image

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : নির্দিষ্ট সময়ে ভোট হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, ‘গত দেড় যুগ ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একতরফাভাবে ক্ষমতায় টিকে ছিল।’

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের হিলি চারমাথা মোড় মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করে ডা. এ জেড এম জাহিদ বলেন, ‘নির্দিষ্ট সময়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। জনগণই হবে এদেশের প্রকৃত ক্ষমতার মালিক।’

তিনি আরো বলেন, ‘বিগত সরকার জোর করে ক্ষমতায় থেকে দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করেছে। জনগণের জাগরণের মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ সাংবাদিকরা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে