,

চাকসু নির্বাচন পেছাল

news-image

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ তিন দিন পিছিয়েছে নির্বাচন কমিশন। নতুন তারিখ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার চাকসু নির্বাচনের নির্বাচন কমিশনারদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নির্বাচনী প্রচারণার সময় কমে যাওয়ার আশঙ্কায় শিক্ষার্থীরা সময় পিছিয়ে দেওয়ার আবেদন জানায়। সেই পরিপ্রেক্ষিতেই কমিশন ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে।

অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী আমাদের সময়কেবলেন, ‘চাকসু নির্বাচন ১২ অক্টোবর হওয়ার কথা ছিল, কিন্তু দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এতে শিক্ষার্থীরা নির্বাচনী প্রচারণার জন্য পর্যাপ্ত সময় পাবে না। তাই তাদের আবেদন বিবেচনায় এনে নির্বাচন কমিশন ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদের তারিখ নির্ধারণ করেছে।’

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট চাকসু ও হল সংসদের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে