,

নতুন মামলায় মমতাজসহ গ্রেপ্তার ৪

news-image

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ চারজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৩০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহে আলম মুরাদ ও নোয়াখালী কমান্ডেন্টের সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

মামলাগুলোর মধ্যে, ধানমন্ডি থানার কিশোর শামীম হত্যায় জাহাঙ্গীর আলম ও শাহে আলম মুরাদ, কোতয়ালী থানার শাওন মুফতি হত্যা মামলায় মমতাজ বেগম এবং যাত্রাবাড়ী থানার মঈনুল ইসলাম ওরফে মাইনুদ্দিন হত্যা মামলায় আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামতাজের মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত ৫ আগস্ট রাজধানীর কোতয়ালী থানার তাঁতীবাজার মোড়ে আন্দোলনে অংশ নেন শাওন মুফতি (২৩)। এদিন রাত সাড়ে ১১টায় আসামিদের গুলিতে আহত হলে হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে রাত দেড়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা নিহতের মা মাকসুদা বেগম গত ২৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলায় মমতাজ ১৪ নম্বর এজাহারনামীয় আসামি।

আরেকটি মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ধানমন্ডি ৩২ নম্বরের হোটেল চিলিসের সামনে আন্দোলনে অংশ নেয় মো. শামীম (১৩)। এদিন বিকেলে আসামিরা গুলি ও অগ্নিসংযোগ করলে শামীম আগুনে দগ্ধ হয়। পরে ৬ আগস্ট সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ অক্টোবর নিহতের মা জাহানারা বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনকে এজাহারনামীয় আসামি করে ধানমন্ডি থানায় মামলা করেন।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান