,

নবীনগরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশার চালকসহ দুজন যাত্রী রয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) ভোর সাড়ে ৫ টায় নবীনগর টু কম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের ইব্রাহিমপুর এতিম খানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর থেকে একটি সিএনজি কোম্পানীগঞ্জ   যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি বাস সিএনজিকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ও দুই জন যাত্রী নিহত হন। নিহতরা হলেন, উপজেলা নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সিএনজি চালক সোহাগ মিয়া (১৯), একই উপজেলার লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮) ও ফেনী জেলার সদর উপজেলার দক্ষিণ ফরাদ নগর এলাকার আবুল খায়ের এর ছেলে নুরুল আলম (৫৫)।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোরে নবীনগর-কম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের ইব্রাহিমপুর এতিম খানার সামনে চট্টগ্রাম হতে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৩ জন যাত্রী মারা যায়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল