,

অপূর্ব-ফারিণের ‘প্রিয় প্রজাপতি’

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাকারিয়া সৌখিনের নাটক ‘প্রিয় প্রজাপতি’। জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন তিনি। রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকে জুটি হয়েছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

গল্পে দেখা যাবে- মুগ্ধ (অপূর্ব) একজন অলস প্রকৃতির অফিসকর্মী, যিনি প্রতিদিনই অফিসে দেরি করেন। তাকে শাসনে রাখতে নিয়োগ দেওয়া হয় একজন কঠোর স্বভাবের সহকর্মী- প্রজাপতি (ফারিণ)। ধীরে ধীরে তাদের খুনসুটি থেকে গড়ে ওঠে এক মিষ্টি সম্পর্ক।

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘“প্রিয় প্রজাপতি” একদম খাঁটি ফিল গুড কনটেন্ট। আধুনিক ঢঙে নির্মিত এই নাটকটি হাস্যরস আর ভালোবাসার সহজ মিশেলে দর্শকদের মন জয় করবে বলেই আমার বিশ্বাস।’

নাটকের জন্য একটি মৌলিক গানও তৈরি করা হয়েছে। সোমেশ্বর অলির কথায় গানটির শিরোনাম ‘প্রজাপতি এনে দিতে পারি, তুমি কি পড়বে খোঁপায়?’। সুর ও সংগীত করেছেন জাহিদ নীরব, গেয়েছেন তিনি নিজেই, সঙ্গে আছেন আতিয়া আনিসা।

এই নাটকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে নতুন ইউটিউব চ্যানেল ‘ক্যাপিটাল ড্রামা’।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট