,

ড্যাফোডিল ছাত্রের সঙ্গে দেখা করতে এসে সব খোয়ালেন রাবি ছাত্রী

news-image

অনলাইন ডেস্ক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা গণমাধ্যম ও যোগাযোগ (জেএমসি) বিভাগের এক ছাত্রের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রীর। রাজশাহী থেকে সাভারে ওই ছাত্রের সঙ্গে দেখা করতে এসে মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে ছাত্রীর।

গতকাল রবিবার ঢাকার সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগে এসব উল্লেখ করেন রাবি ছাত্রী।

জানা গেছে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওই ছাত্রের নাম চৌধুরী সিয়াম সিমান্ত (২৪)। তিনি জেএমসি বিভাগের ৪৭তম ব্যাচের ছাত্র।

অভিযোগপত্রে ওই ছাত্রী জানান, প্রায় তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে সিয়ামের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে সিয়াম রাজশাহী গিয়ে ওই ছাত্রীর সঙ্গে দেখা করেন। গত ২১ মে সিয়ামের সঙ্গে দেখা করতে রাজশাহী থেকে সাভারে আসেন ওই ছাত্রী। তাকে এক বান্ধবীর বাসায় থাকার ব্যবস্থা করেন সিয়াম।

২২ মে রাতে ওই ছাত্রীকে ঢাকার বসুন্ধরা এলাকায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সিয়াম। পথে সাভারের রাজফুলবাড়িয়া পুলিশ টাউন গেটে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুজন তাদের ওপর হামলা করে। তারা ছাত্রীর কাছ থেকে দুটি স্মার্টফোন (দাম আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা), একটি বাটন ফোন, ১২ হাজার টাকার স্বর্ণের আংটি, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয়। এ ছাড়া সিয়ামের কাছ থেকে একটি মোবাইল ফোন নিয়ে যায় তারা।

পরের দিন সিয়াম অভিযোগকারী রাবি ছাত্রীকে জানান, ছিনতাই হওয়া জিনিসপত্র ফেরত পেতে হলে তাকে ৩০ হাজার টাকা দিতে হবে। এরপর ভুক্তভোগী বুঝতে পারেন, ছিনতাইয়ের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল এবং এতে সিয়াম জড়িত। ওই বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ জানালে সিয়াম তাকে গালিগালাজ করেন এবং আইনগত পদক্ষেপ নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

ওই ছাত্রী ও সিয়ামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ছিনতাইয়ের বিষয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে

সোনার দাম কমেছে, আজ ভরিতে বিক্রি হচ্ছে যত টাকায়

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা

ভোটার হতে গিয়ে জাতীয় সংগীত না পারায় রোহিঙ্গা যুবক আটক

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট