,

বাংলামোটরে কাভার্ড ভ্যান চাপায় কলেজছাত্র নিহত

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর বাংলামোটরে কাভার্ড ভ্যানের চাপায় আরশাদ আহমেদ সরকার (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আরশাদ লালবাগের ওয়াটার ওয়ার্কস রোড এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। সে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ভোর চারটার দিকে বাংলামটর মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল সহ রাস্তায় ছিটকে পড়ে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়। রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সকাল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানটিকে জব্দ ও চালক কে আটক করা হয়েছে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট