,

বাংলাদেশের বিপক্ষেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন ম্যাথিউস

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। আজ শুক্রবার এই ঘোষণা দিয়ে তিনি জানান, আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টই হবে এই সংস্করণে তার শেষ উপস্থিতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অবসর ঘোষণায় ম্যাথিউস লেখেন, ‘আমার পরিবার ও প্রিয় বন্ধুরা, কৃতজ্ঞ হৃদয় এবং অবিস্মরণীয় স্মৃতি আমার। সবচেয়ে প্রিয় সংস্করণ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সময় এসেছে! শ্রীলঙ্কার হয়ে গত ১৭ বছর ধরে ক্রিকেট খেলা আমার সর্বোচ্চ সম্মান এবং গর্বের বিষয়। দেশের জার্সি পরার পর দেশপ্রেম এবং নিবেদনের অনুভূতির সঙ্গে আর কিছু মেলানো সম্ভব নয়। আমি ক্রিকেটকে আমার সবকিছু দিয়েছি ও ক্রিকেট আমাকে বিনিময়ে সবকিছু দিয়েছে, আমাকে আজকের আমিতে পরিণত করেছে।’

শ্রীলঙ্কা ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় ম্যাথিউস এখনো পর্যন্ত ১১৮টি টেস্ট ম্যাচে ৪৪.৬২ গড়ে ৮ হাজার ১৬৭ রান করেছেন। তিনি তার ক্যারিয়ারে ১৬টি সেঞ্চুরি এবং ৪৫টি অর্ধশতক হাঁকিয়েছেন। এছাড়া বল হাতে ৩৩টি উইকেটও নিয়েছেন তিনি।

সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষে ম্যাথিউস লেখেন, ‘একটি অধ্যায় শেষ হয়েছে, কিন্তু খেলার প্রতি ভালোবাসা সর্বদা অটুট থাকবে। জুনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি হবে দেশের হয়ে আমার শেষ লাল বলের ম্যাচ।’

প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে শ্রীলংকা। ২০২৩-২৫ মৌসুমে দলটি ১৩টি টেস্ট খেলেছে। এর মধ্যে পাঁচটি ম্যাচ জিতেছে এবং আটটিতে হেরে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। এদিকে, বাংলাদেশ ১২টি ম্যাচে চারটি জয় নিয়ে সপ্তম স্থানে অর্জন করে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট