,

সংগীতশিল্পী মমতাজের বাড়ি ভাঙার খবর সঠিক নয়, যা জানা গেল

news-image

অনলাইন ডেস্ক : সংগীতশিল্পী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেপ্তার হয়ে রয়েছেন কারাগারে। এরই মধ্যে তার বাড়ি ভেঙে ফেলা হচ্ছে দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এবার জানা গেল ভিন্ন খবর।

ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘টঙ্গী গাজীপুর হেল্পলাইন-Tongi Gazipur Helpline’ নামে একটি ফেসবুক গ্রুপে Nps Adhunik Songbad নামে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটি গত ১ এপ্রিল প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর ভাঙা বাড়ি, বুলডোজার, আশেপাশের দৃশ্যের মিল পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গাজীপুরের কালিয়াকৈর বন বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সিনাবহ নামক এলাকায় বাড়ি ভাঙার দৃশ্য।

অথচ ওই ভিডিও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে ছড়ানো হয়। যেখানে বুলডোজার দিয়ে সাদা রঙের একটি দোতলা বাড়ি ভাঙতে দেখা যায়।

জানা গেছে, গত ৩০ এপ্রিল গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা বন বিভাগ ও কালিয়াকৈর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগের এই অভিযানে স্থানীয় প্রশাসন ও যৌথ বাহিনীর সদস্যরাও সঙ্গে ছিলেন। অভিযানে সিনাবহ ও বাগাম্বর এলাকায় শতাধিক কাঁচাপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনারই দৃশ্য এটি।

বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত প্রতিবেদন সে সময় প্রকাশ পায়। প্রতিবেদনগুলোতে গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানের তথ্য রয়েছে। সুতরাং, সংগীতশিল্পী মমতাজ বেগমের বাড়ি ভাঙার দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট