সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার স্কুলে হামলা চালাল ইসরায়েল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় নুসেইরাত স্কুলে হামলা চালিয়েছে ইসরাযেলি সামরিক বাহিনী। এতে শিশুসহ অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল রবিবার থেকে বহুদিন ধরে চলা গাজার অভিযান আরও জোরাল করে ইসরাযেল। এতে শত শত বেসামরিক প্রাণ হারাচ্ছেন। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬০টি স্থাপনায় হামলা চালিয়েছে তারা।

তাদের দাবি, গাজার এই স্থাপনাগুলো সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহার করত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো। তবে জাতিসংঘ জানিয়েছে, আঘাতপ্রাপ্ত বেশিরভাগ স্থাপনাই বেসামরিক।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। গত দেড় বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ হাজার। আহত হয়েছেন ১ লাখ ২০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা