,

রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ে বিডার আশিক চৌধুরী

news-image

অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

আজ মঙ্গলবার রাজধানীতে বিডার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোট ১৮টি রাজনৈতিক দলকে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়‌।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী, এনসিপি, গণসংহতি পরিষদ, এবি পার্টি, এলডিপি ও ইসলামী আন্দোলন অংশ নেয়।

জানা গেছে, সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান দেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত রাজনৈতিক দলের নেতারা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে তাদের মতামত ও পরামর্শ বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে ভাগ করে নেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট