,

সর্বোচ্চ তাপমাত্রা আজ, তীব্র গরমে থাকবে আরও ২ দিন

news-image

অনলাইন ডেস্ক : দুই-একটি অঞ্চল ছাড়া প্রায় সারাদেশেই বইছে তাপপ্রবাহ। গত দুইদিন আগে শুরু হওয়া এ তাপপ্রবাহ আজ তীব্র রূপ ধারণ করেছে। আজ শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

আজ রাজধানী ঢাকায়ও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে এটাকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকলে সেটাকে ধরা হয় তীব্র তাপপ্রবাহ। তবে তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘আগামী ২ দিন তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে। আগামী সোমবার থেকে তাপপ্রবাহ বিভিন্ন অঞ্চল থেকে প্রশমিত হতে পারে।’

সারা দেশে তীব্র তাপপ্রবাহের কারণে ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই