,

প্রসূতি নারীকে নিয়ে আসছিলেন হাসপাতালে, বাসচাপায় প্রাণ গেলো ৫ জনের

news-image

ঢামেক প্রতিবেদক : মুন্সিগঞ্জের নিমতলায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, আফসানা আক্তার (২০), মো. বিল্লাল হোসেন (৪০), সামাদ ফকির (৫০) ও অ্যাম্বুলেন্সচালক মো. মাহবুব হোসেন (৪০)। নিহত আরেক নরীর মরদেহ ঘটনাস্থলে রয়েছে। তার নাম নিশ্চিত হওয়া যায়নি।

নিহতদের মধ্যে সামাদ ফকির ও আফসানা আক্তার বাবা-মেয়ে। সামাদ ফকির মাদারীপুরের ধূপখালী গ্রামের বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটরা ঘটে। এতে পাঁচজন নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসূতি নারীর আত্মীয় স্বর্ণা আক্তার বলেন, আমরা মাদারীপুর থেকে অ্যাম্বুলেন্সে প্রসূতি নারীকে নিয়ে রাজধানীর একটি হাসপাতালে আসছিলাম। পথে এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। এসময় অ্যাম্বুলেন্স থেকে আমাদের কিছু লোক নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। কয়েকজন অ্যাম্বুলেন্সের ভেতরে ছিলেন।

এসময় দ্রুতগামী একটি বাস দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স চাপা দেয়। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন মারা যান। এতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় নিহত আরেক নারীর মরদেহ ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই