,

পাকিস্তানের চারটি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর কাছে যোগাযোগ বজায় রাখতে অনুরোধ করেছে।

মঙ্গলবার ও বুধবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারত বিমান হামলা চালানোর পর, দেশটির আকাশসীমা ৪৮ ঘণ্টার জন্য বন্ধ ছিল, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে তা আবার চালু করা হয়।

অন্যদিকে, মিডিয়া রিপোর্ট এবং এয়ারলাইন্সের নির্দেশনায় জানা গেছে, ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর ১০মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তবে এই বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি।

বুধবার পাকিস্তানে বিমান হামলার পর, ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ থাকার ফলে ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য প্রধান এয়ারলাইন্সগুলো একটি পরামর্শ জারি করেছিল।

এর আগে ভারতে ৪০০–এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছিল, এবং অনেক বিমানবন্দর থেকে যাত্রীদের ফেরত পাঠাতে দেখা যায়।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই