,

সমর্থকদের উদ্দেশে বার্তা পাঠালেন সামিত সোম

news-image

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে আগামী জুনে ম্যাচ সামনে রেখে দলের শক্তি আরও বাড়াচ্ছে বাংলাদেশ। দলে যোগ হচ্ছেন কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার সমিত সোম। কানাডা প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির তারকাকে নিয়েও উন্মাদনার পারদ চড়ছে সমর্থকদের।

এর আগে গত মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীর। এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার আগমনে দেশের ফুটবলে অন্যরকম উন্মাদনার দেখা মিলেছিল।

এবার রোমাঞ্চ অনুভব করছেন সমিত নিজেও। হামজার মতো তারও পূর্বপুরুষের ভিটা সিলেট বিভাগে। সেই সুবাদেই লাল সবুজের জার্সি গায়ে চাপানোর সুযোগ এসেছে তার সামনে। বাবা-মার দেশের হয়ে মাঠে নামতেও তর সইছে না তার। বাফুফেকে পাঠানো এক ভিডিও বার্তায় তেমনটাই বলতে চেয়েছেন সমিত।

আজ বৃহস্পতিবার বাফুফের অফিসিয়াল পেজে প্রকাশিত এক ভিডিওতে বাংলাদেশের ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন সমিত। এই মিডফিল্ডার বলেন, ‘আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।’

এর আগে সমিত গত ২০ এপ্রিল বাংলাদেশের জন্মনিবন্ধন পান। যা দিয়ে তার বাংলাদেশ দলে খেলার প্রক্রিয়া শুরু হয়। ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্রও বুঝে পান। তবে তখনও জাতীয় দল পাল্টানোর কয়েকটি ধাপ বাকি ছিল। ৫ মে বাংলাদেশের পাসপোর্ট বুঝে পাওয়ার পর অপেক্ষা ছিল শুধু ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। ৬ মে সেটিও পেয়ে যান এই মিডফিল্ডার।

ফলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই তার সামনে। দ্রুততম সময়ে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় উচ্ছ্বসিত সমিত বলেন, ‘যারা এই প্রক্রিয়াকে দ্রুত সময়ে শেষ করতে সাহায্য করেছেন, তাদেরও ধন্যবাদ।’

সমিতের ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর কানাডার আলবার্টার এডমন্টনে বাংলাদেশি বাবা-মার ঘরে জন্ম। এফসি এডমন্টনে খেলোয়াড়ি জীবন শুরু করার পর যোগ দেন মট্রিল ইমপ্যাক্টে। এই ক্লাবে খেলার সময় ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট