,

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা শাহের আলম মুরাদ গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহের আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহের আলম মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহের আলম মুরাদ।

বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া ঝটিকা মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সরকার ও তার দল আওয়ামী লীগ। এরপর থেকেই দলটির নেতাকর্মীরা বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ও মামলায় গ্রেপ্তার হচ্ছেন। এবার গ্রেপ্তার হলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড