সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা যুদ্ধ নিয়ে খুতবা দেওয়ায় আল আকসার ইমামের ওপর নিষেধাজ্ঞা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলায় আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ সালিমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। গতকাল শুক্রবার তার ওপর সাতদিনের নিষেধাজ্ঞা জারি করা হয়।তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মসজিদের দরজা থেকে শেখ মোহম্মদকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। অবরুদ্ধ পূর্ব জেরুজালেমে তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হয়েছে।

শুক্রবার জুমার নামাজের খুতবার সময় শেখ মোহাম্মাদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান। এই যুদ্ধে ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন, যাদের বেশিরভাগই বেসামরিক।

আল-আকসা মসজিদের তদারকি করা ইসলামিক এনডোমেন্ট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা বলেন, এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতে পারে।

এর আগেও ইসরায়েলি কর্তৃপক্ষ আল আকসায় শেখ একরিমা সাবরির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট