,

আসছেন না ইলন মাস্ক

news-image

আসন্ন বিজনেস সামিটে ইলন মাস্ক আসছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, ইলন মাস্ক এলে এতদিনে আপনারা জানতে পারতেন। ইলন মাস্ক এখন মার্কিন সরকারের অংশ। স্টারলিংকের হয়ে আগে বিভিন্ন দেশ পরিদর্শন করলেও এখন পরিস্থিতি ভিন্ন।

রোববার (২৩ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, স্টার লিংকের কর্মকর্তারা আগামী ৯ এপ্রিল ডেমোসেশন করবে। ওইদিন সরকারি কর্মকর্তারা যারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনে আসবেন তারা টেস্টিং সেশনে অংশগ্রহণ করবেন। প্রকৃতপক্ষে স্টারলিংকের কমার্শিয়াল অপারেশন শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে ৯০ দিনের নির্ধারিত দিনক্ষণের টার্গেটের কথা আমাদের চিন্তায় রয়েছে।

আনুষ্ঠানিকভাবে স্টার লিংকের যাত্রা শুরুর সময় তাদের সঙ্গে যোগাযোগ করে ইলন মাস্ককে আমন্ত্রণ জানানো হবে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ