,

পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের পল্লবীতে মাদক কারবারিদের সঙ্গে দ্বন্দ্বের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই যুবকের নাম মো. সেলিম (৩৫)।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় পল্লবীর ওয়াপদা বিল্ডিংয়ের পাশের মাঠে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সেলিমের পরিবারের দাবি, স্থানীয় মাদক কারবারিরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহত সেলিম এক সন্তান ও স্ত্রীকে নিয়ে মিরপুর ১১ পল্লবীর বিহারি ক্যাম্প ওয়াপদা কলোনি বিল্ডিংয়ে বসবাস করতেন। স্থানীয়রা জানান, ইফতারের পরপরই ওয়াপদা বিল্ডিংয়ের পাশের মাঠে সেলিমকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যান তিনি।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তে থানা-পুলিশ কাজ করছে।’

হাসপাতালে নিহতের আত্মীয় আশিকুর রহমান বলেন, ‘স্থানীয় মাদক কারবারিরা শত্রুতার জেরে সেলিমকে কুপিয়ে হত্যা করেছে।’ ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড