শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগকে আমাদের লাশের ওপর দিয়ে রাজনীতিতে আসতে হবে: মামুনুল হক

news-image

অনলাইন ডেস্ক : শাপলা চত্বর ও ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘এ ধরনের অপচেষ্টা করলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে।’

গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর হেফাজতের বিক্ষোভ সমাবেশে তিনি এ সব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার পিলখানা গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বর, মোদিবিরোধী আন্দোলন, জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে, সেসবের বিচার ব্যতিরেকে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নাম-নিশানা দেশের মানুষ বরদাশত করবে না। আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আসতে হলে, আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে।

আমরা আর কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না। এজন্য সকল রাজনৈতিক দলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আমরা জাতিসংঘের কাছ থেকে নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছি। মুসলিম রাষ্ট্রভিত্তিক সংগঠনগুলোকে বলতে চাই-ফিলিস্তিন রক্ষায় আপনারা উদাত্তভাবে এগিয়ে আসুন।

তাদের সাহায্য করতে আমাদের দেশ থেকে মুজাহিদের দল গঠন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
মামুনুল হক বলেন, বিগত ভারতীয় দালাল হাসিনা সরকার আমাদের পাসপোর্টে উইদাউট ইসরায়েল লেখা বাতিল করেছে। তিনি বর্তমান সরকারের কাছে তা পুনর্বিবেচনার দাবি জানান।

মামুনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘নিরীহ ফিলিস্তিনিদের হত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে শাহাদাতের তামান্নায় প্রতিশোধ নেওয়া হবে।

ঢাকা মহানগর হেফাজতের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন– হেফাজতের নায়েব আমির আহমেদ আলী কাসেমী, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আব্দুর রকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের