,

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, নিহত ১

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর চকবাজারের চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

শুক্রবার (২১ মার্চ) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে অজ্ঞাত এক যুবককে চিকিৎসক সকাল সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।

আহতের মধ্যে এক ব্যক্তি হলেন আতিক(১৮)। অন্যজনের নাম পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার। তিনি জানান, ভোর রাতে চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে আহত করে। পরে আমরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে অজ্ঞাত এক যুবক মারা যান। অন্য আহত অজ্ঞাত ও আতিক নামে দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ