,

১০ ঘণ্টায় ট্রেনের সাড়ে ৭২ হাজার আসনের টিকিট বিক্রি

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রির শেষ দিন আজ (বৃহস্পতিবার)। শেষ দিনের ১০ ঘণ্টায় সারাদেশে প্রায় সাড়ে ৭২ হাজার আসনের টিকিট বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র। আজ বিক্রি হচ্ছে আগামী ৩০ মার্চের টিকিট।

তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। আর দুপুর ২টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট। সকাল আটটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোর ২৮ হাজার ৭৬৮টি আসনের টিকেট বিক্রি হয়। এছাড়া সারাদেশে ৪৩ হাজার ৬৫৮টি আসনের টিকেট বিক্রি হয়েছে। সব মিলে মোট আসনের টিকিট বিক্রি হয়েছে ৭২ হাজার ৪২৬টি।

আরও জানা গেছে, ৩০ মার্চের জন্য ঢাকা থেকে দুই অঞ্চলের ট্রেনের মোট আসন ৩২ হাজার ১১৫টি এবং সারাদেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৬৩ হাজার ৯৫৯টি।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ