,

ঈদে যেভাবে পেতে পারেন ৯ দিনের ছুটি

news-image

নিজস্ব প্রতিবেদক : চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৩১ মার্চ। সেদিন ঈদ হতে পারে ধরে নিয়ে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করেছে সরকার।

সরকারি তালিকা অনুযায়ী ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এর আগে ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। একইদিন পবিত্র শবে কদরের ছুটি। এ হিসেবে সব মিলিয়ে টানা ৬ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে ঈদের ছুটির শেষ দিনের পর ৩ এপ্রিল বৃহস্পতিবার। পরে আবার ৪ ও ৫ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ৩ এপ্রিল কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী ছুটি নিতে পারলে ভোগ করতে পারবেন টানা ৯ দিনের ছুটি।

আগে সাধারণত ঈদ উপলক্ষে সরকারি ছুটি পাওয়া যেত মোট তিন দিন। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের সভায় ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। এর পর গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ