,

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে মারধর, পুলিশের ওপর হামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়েছে স্থানীয়রা। এ সময় ওই ব্যক্তিকে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য জানান।

ওসি জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারপিট করছিল স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েকশো লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের গাড়ি ভাংচুর এবং পুলিশ সদস্যরা আহত হন। হামলায় ওসি, ইন্সপেক্টর তদন্তসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরে অভিযুক্ত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন খিলক্ষেত থানার ওসি।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ