,

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর চার্লস পিটার্স

news-image

নিজস্ব প্রতিবেদক : একদিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে সিনেটর পিটার্সের ঢাকায় আসার কথা।

কূটনৈতিক একটি সূত্র জানায়, ঢাকা সফরকালে সিনেটর পিটার্স অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, সিনেটর পিটার্স সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সূত্র বলছে, সিনেটর পিটার্স যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয়সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে তার সফরে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এক্ষেত্রে নিরাপত্তা সরঞ্জাম বিক্রির প্রস্তাব দিতে পারে সিনেটর পিটার্স।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর ওই মাসে প্রথম বাংলাদেশ সফর করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ডিক ডারবিন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ