,

বৃষ্টিতে ভিজে কিছুটা শীতল হলো ঢাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিনের তীব্র গরম ও মৃদু তাপপ্রবাহের অস্বস্তির পর স্বস্তির বৃষ্টির দেখা পেলো রাজধানী ঢাকা। সোমবার (১৭ মার্চ) বিকেল তিনটার পর আজিমপুর, নিউমার্কেট, কলাবাগান, আসাদগেটসহ ধানমন্ডির বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে কিছুটা হলেও গরমের আধিক্য কমেছে। তাপমাত্রা কমে যাওয়ায় কিছুটা স্বস্তি অনুভব করছেন রাজধানীবাসী।

আজ দুপুরের পর থেকে এসব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যে আকাশে গুমোট পরিবেশ এবং বাতাস শুরু হয়। এরপর বিকেল তিনটার পর বৃষ্টি নামে। হালকা বৃষ্টি হলেও কিছু সময়ের মধ্যে এসব এলাকার বিভিন্ন সড়ক ভিজে যায় এবং গরমের ভাব কমে ঠান্ডা আবহ তৈরি হয়।

ঢাকার অন্যান্য এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, যেকোনো সময় বৃষ্টি হতে পারে সেইসব এলাকায়।

অবশ্য আবহাওয়াবিদরা গতকালই জানিয়েছিলেন আজ রাজধানী ঢাকাসহ সিলেট ও খুলনা বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড