,

সেনা পাহারায় বিএমইউ ছাড়লেন অনিন্দিতা দত্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : সেনা পাহারায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় – বিএসএমএমইউ) ছেড়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্ত। তাকে তার বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব ডা. রুহুল কুদ্দুস বিপ্লব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাণ গোপাল দত্তের মেয়ে চিকিৎসক অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী। তাকে বাড়ি নিয়ে যাওয়া হতে পারে।

বিশ্ববিদ্যালয়ে আসার কারণ প্রসঙ্গে ডা. বিপ্লব বলেন, অনিন্দিতা দত্ত চিকিৎসা নিতে এসেছেন, এমন তথ্য সঠিক নয়। তিনি এখানকার রেডিওলোজি বিভাগের একজন শিক্ষক। তিনি তার কর্মস্থল হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনে এসেছিলেন।

এর আগে সকালে নিজ কর্মক্ষেত্র বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনে অবরুদ্ধ হন আওয়ামী লীগের সাবেক সংসদ ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্ত। ছাত্রদলের কয়েকজন নেতা তাকে অবরুদ্ধ করেন। পরে আরও কিছু সংখ্যক ছাত্র-জনতা তাদের সঙ্গে যোগ দেন।

এ বিষয়ে শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, আমরা সকাল ৭টার দিকে তথ্য পেয়েছি যে প্রাণ গোপালের মেয়ে অফিসে এসেছে। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং তাকে আটক করেছি। শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে, তারা এসে বাকি যা ব্যবস্থা নেওয়ার নেবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহিনুর আলম বলেন, শুনেছি একদল ছাত্র-জনতা ক্যান্সার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নিয়েছে। সেনাবাহিনীর একটি টিমও এসেছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড