,

২ দফা জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত আছিয়া

news-image

মাগুরা প্রতিনিধি : দুই দফা জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে মাগুরা ধর্ষণ ও নিপীড়নের শিকার হয়ে মারা যাওয়া আছিয়াকে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মাগুরার নোমানী ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ এশা সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যা্লয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে সোনাইকুন্ডি সম্মিলিত কবরস্থানে তাকে দাফন করা হয়।

আছিয়ার প্রথম জানাজায় অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম, জেলার বিভিন্ন রাজনৈকিত নেতারাসহ হাজারো মানুষ।

এর আগে সন্ধ্যাা ৬টা ২০ মিনিটে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে শিশু আছিয়ার মরদেহ নিয়ে মাগুরা স্টেডিয়ামে নামে। এ সময় মরদেহের সঙ্গে অন্তর্বর্তী সরকারের মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও আছিয়ার মা আয়েশা আকতার ছিলেন।

মাগুরায় মরদেহ গ্রহন করেন জেলা প্রশাসক মোহামাদ অহিদুল ইসলাম, পুলিশ সুপার মাহমুদা মিনা।

এর আগে ৫টার দিকে র‌্যাবের হেলিকপ্টারে মামুনুল হক, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম জানাজায় অংশ নিতে আসেন।

অন্যিদিকে, শহরের জানাজা শেষে উত্তেজিত জনতা ধর্ষণের অভিযুক্ত হিটু শেখের নিজনান্দুয়ালী গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

দেশব্যাপী আলোচিত মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর সংবাদে আজ বৃহস্পতিবার দুপরে এলাকায় পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে এসেছে। মেয়ের মৃত্যুর সংবাদে শিশুটির বাবা বাক্‌রুদ্ধ ও অসুস্থ হয়ে পড়েছেন। সেইসঙ্গে এলাকাবাসী এই জঘন্য ঘটনার দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন।

এ রকম জঘন্য ঘটনা আর যেন কারও সঙ্গে না ঘটে এমন দৃষ্টান্ত স্থাপন করবে প্রশাসন এবং বিচার বিভাগ এ দাবি জানান তারা।

গত ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী ওই শিশু। অভিযুক্ত তাকে হত্যারও চেষ্টা চালান।

ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় গত ৮ মার্চ ভুক্তভোগী শিশুটির মা আয়েশা আকতার বাদী হয়ে সদর থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তারকৃতরা হচ্ছেন আছিয়ার বড় বোনের শ্বশুর হিটু শেখ (৪৫), শাশুড়ি জাহিদা বেগম (৪০), বড় বোনের স্বামী সজীব শেখ (১৯) ও ভাসুর রাতুল শেখ (২৫)। মাগুরা সদর থানা পুলিশ শ্বাশুড়ি ও ভাসুরকে শনিবার পৌরসভার নিজনান্দুয়ালী গ্রামের বাড়ি থেকে আটক করেছে।

এর আগে ৯ মার্চ গভীর রাতে আসামীদের মাগুরার চিফ জুডিসিয়াল আদালতে উপস্থিত করে রিমান্ড শুনানি হয়। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিন প্রধান অভিযুক্ত হিটু শেখকে ৭ দিন ও আসামি জাহিদা বেগম, সজীব শেখ ও রাতুল শেখকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ