,

তামিম-বিজয়দের জয়ের দিনে পরাজয় সোহানদের

news-image

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের শেষ দিনে আজ বৃৃহস্পতিবার মাঠে নেমেছিল ৬ দল। বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

শাইনপুকুরের দেওয়া ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক এনামুল হক বিজয়। এছাড়া ৫০ রান করেন সাদিকুর রহমান। শাইনপুকুরের হয়ে ১টি করে উইকেট নেন আল ফাহাদ এবং রাফিউজ্জামান রাফি।

দিনের অন্য ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে জিতেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের দল।

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৫ রানে অলআউট হয় ধানমন্ডির দল। এদিন দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মঈন খান। অগ্রণীর হয়ে একাই ৪ উইকেট নেন রবিউল হক। জবাবে ব্যাট করতে নেমে মার্শাল আইয়ুবের ৫১ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

এদিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে গুলশান ক্রিকেট ক্লাব। রূপগঞ্জের দেওয়া ২২৯ রানের লক্ষ্য সহজে পেরিয়ে যায় আজিজুল হাকিম তামিমের দল। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করে তরুণ ওপেনার জাওয়াদ আববার। তামিম করেন ৪০ রান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র