,

রোজার ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

news-image

চলছে সিয়াম-কিয়ামের মাস রমজান। পবিত্র এ মাসের প্রথম দশক ইতোমধ্যে পার হয়েছে। এরইমধ্যে রোজার ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ।

বুধবার (১২ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এবার রোজা ২৯ নাকি ৩০টি হবে এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। এছাড়া সম্ভাব্য ঈদের তারিখও জানিয়েছে তারা।

সংস্থাটি জানিয়েছে, আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। ফলে ৩১ মার্চ দেশটিতে ঈদের দিন পালিত হবে। জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আপনারা চাঁদ দেখতে পেলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানাবেন। আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা যেতে পারে। ফলে ৩১ মার্চ দেশটিতে ঈদুল ফিতরের দিন হতে পারে।

মধ্যপ্রাচ্যসহ আমিরাতে এবার ৩১ মার্চ ঈদুল ফিতর হলে অঞ্চলটিতে ৩০টি রোজা পালিত হবে। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায়। ফলে ১ মার্চ থেকে অঞ্চলে রমজান মাস শুরু হয়।

খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান শুরু করবে। ওইদিন দেশটিতে ২৯তম রোজা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, রমজানে যদি ৩০ রোজা হয় তাহলে আমিরাতে মুসল্লিরা এবার পাঁচদিনের ছুটি পাবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট