,

সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর সুযোগ নেই: মির্জা আব্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : সংস্কার সংস্কার বলে নির্বাচন পেছানোর সুযোগ নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দ্রুত সংস্কার কাজ শেষ করলে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব।

বুধবার শাহজাহানপুর থানা বিএনপি আয়োজিত বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, কিছু কিছু লোভী রাজনৈতিক দল ও রাজনীতিবিদ আছে যারা মূলত কার্যকর বিরোধী দল না। তারা নির্বাচনের বিরোধিতা করছে। তাদের মধ্যে দেশপ্রেমের লেশমাত্র নাই। তারা ভোটকে, নির্বাচনকে ভয় পায়।

এসময় সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন তিনি।

চাঁদাবাজি ও অপকর্মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপির ওপর অপকর্মের দায় চাপানো সহজ। বিএনপিতে চাঁদাবাজ ও অপকর্মকারীদের ঠাঁই নাই।

তিনি আরও বলেন, ১৭ বছরে বিএনপির বহু নেতা কর্মীর ফাঁসি, গুম, খুন হয়েছে, জেল জুলুম সহ্য করেছে। ভোটের অধিকারের জন্য বিএনপি এসব করেছে।

যারা লম্বা লম্বা কথা বলেন, তাদের কতজন জুলাই আন্দোলনে শহীদ হয়েছে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, জুলাই আন্দোলনে বিএনপির ৪২২ জন শহীদ হয়েছ।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ দেশটাকে বাপের তালুক ভাবতো। তাদের মতো আপনারাও দেশটাকে তালুক ভাববেন না। কথাবার্তা হিসাব করে বলবেন। যাতে বিএনপির বেহিসেবি কথা বলতে না হয়।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়