,

২ তরুণীকে ধুমপানে বাধা-লাঞ্ছিতের ঘটনায় রিংকু কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর লালমাটিয়ায় একটি চায়ের দোকানে দুই তরুণীকে ধুমপানে বাধাদান ও তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার রিংকুর জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান এই আদেশ দেন।

আজ রিংকুকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেকারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। তার পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা থেকে জানা গেছে, গত ২ মার্চ রাজধানীর লালমাটিয়ার একটি চায়ের দোকানে দুই তরুণী প্রকাশ্যে ধুমপান করছিলেন। এ সময় এক বয়স্ক ব্যক্তি তাদের ধুমপান নিয়ে আপত্তি জানান, যা নিয়ে বাক্‌বিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে এবং রিংকু নামের এক ব্যক্তি তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন।

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করলেও ঘটনাটির ভিডিও হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গত ১০ মার্চ পুলিশ অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করে।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ