সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের টিউশন ফি’র নামে একজন পাচার করেছেন ৫০০ কোটি টাকা

news-image

বিশেষ সংবাদদাতা : এক ব্যক্তি ছেলের টিউশন ফি বাবদ ৪০০ থেকে ৫০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান।

সোমবার (১০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক বৈঠকে তিনি এ তথ্য জানান।

পরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বরাত দিয়ে এনবিআর চেয়ারম্যানের দেওয়া তথ্য জানান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে একাধিক উপদেষ্টা, সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস সচিব বলেন, আপনারা জানেন, দেশ থেকে মধ্যবিত্তসহ বিভিন্ন পরিবারের অনেক ছেলে-মেয়ে উচ্চ শিক্ষার্থে বিদেশে পড়তে যান। একজন তার ছেলের টিউশন ফি পাঠিয়েছেন ৪০০ থেকে ৫০০ কোটি টাকা।

তিনি বলেন, আমরা আগে জানতাম ব্যাংকিং, হুন্ডি, ওভার-আন্ডার ইন ভয়েস কিংবা অন্য কোনো মাধ্যমে টাকা পাচার হচ্ছে।

শফিকুল আলম আরও বলেন, একজন শিক্ষার্থীকে বিশ্বের সর্বোচ্চ (টপ) গ্রেডিংয়ের বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য পাঠানো হলেও টিউশন ফি বছরে ঊর্ধ্বে ১ কোটি টাকা লাগবে। এর বেশি তো লাগার কথা নয়। কিন্তু ওই ব্যক্তি তার ছেলের টিউশন ফি বাবদ ৪০০ থেকে ৫০০ কোটি টাকা পাঠিয়েছেন।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি