শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

news-image

সারাদেশ ডেস্ক : মাগুরায় শিশু ধর্ষণসহ সারা দেশে নারী নির্যাতনের বিচারের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় ধর্ষণের শাস্তি ফাঁসি দাবি তোলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) সন্ধ্যার পর সারাদেশের বিভিন্ন জেলায় এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যায় নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, মাগুরায় শিশু ধর্ষণের সাথে জড়িত আসামিদের ফাঁসি দ্রুত কার্যকর করতে হবে। এছাড়া নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণ প্রতিরোধে আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর পদক্ষেপের জানান বক্তারা।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও সন্ধ্যার পর মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা বলেন, শুধু ধর্ষণ নয় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের ওপর জোর দেন তারা।

অনতিবিলম্বে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলার আয়োজনে নগরীর শিববাড়ি মোড়ে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা বলেন, দেশে একের পর এক নারী ধর্ষণের শিকার ও নানা ভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন কোন কার্যকর ভূমিকা পালন করছে না। এছাড়া বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা ও আইনে বিভিন্ন ধারার শীতলতার কারণে নির্যাতনকারীরা এই সুযোগ নিচ্ছে। সে কারণে আইনের কঠোরতা না থাকলে এই জাতীয় নির্যাতনের ঘটনা ঘটতেই থাকবে। তাই দ্রুত বিচার আইনের মাধ্যমে জড়িতদের মৃত্যুদণ্ডের দাবি জানান বিক্ষোভকারীরা।

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। রাত সাড়ে নটায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ধর্ষনের বিরুদ্ধে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। পরে, প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা চলমান নারী নির্যাতন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

অন্যদিকে সন্ধ্যায় রংপুরে টাউন হলের সামনে থেকে মিছিল বের করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে শেষ হয় মশাল মিছিল। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে। বিচারহীনতার সংস্কৃতির জন্যই নারীর প্রতি সহিংসতা বাড়ছে বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ