,

সরকার নারীর নিরাপত্তা দিতে পারছে না: সারজিস আলম

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘একজন নারীকে যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল, এই সরকার সেটা নিশ্চিত করতে পারছে না। আজকের পর থেকে সুস্পষ্ট অবস্থান দেখতে চায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যর্থ দেখতে চায় না মানুষ। নারীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা সরকার নেবে বলেই আশা করা যায়।’

আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারীর প্রতি সংঘটিত ধারাবাহিক সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে ‘মা ও বোনদের’ পাশে থাকার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘একজন নারীর যতটুকু নিরাপদ অনুভব করার কথা, তা এই মুহূর্তে করছে না। শকুনদের হাত থেকে বোনদের রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

এনসিপির এ নেতা আরও বলেন, ‘রাষ্ট্র আর ধর্ম আলাদা। রাষ্ট্রকে সব ধর্মকে ধারণ করতে হয়। রাষ্ট্রকে নিজের ঘর মনে করলে হবে না। যেসব নারী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছে, স্পেসিফিক টার্গেট করে তাদের নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কেউ যাতে কারও ব্যক্তিগত বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে না দেয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে।’

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, শহিদ মাসুদ রানার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাফা, শহিদ মোহাম্মদ সোহাগের স্ত্রী রিমা আক্তার, ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ