সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদ তাড়িয়েছি, কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘ফ্যাসিবাদ তাড়িয়েছি, কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়। ফ্যাসিবাদ গিয়েছে, কোনো রাজনৈতিক দল আবার মুসিবত হিসেবে আসতে পারে’, বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ শনিবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের পর এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যে ধরনের অবস্থান, যে ভাবে ছিল, এর মধ্যে কেউ যদি আবার আওয়ামীলীগ হয়ে উঠতে চায়! তাদের বিরুদ্ধে আমাদের অবস্থা সে ভাবেই থাকবে।’

জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দেওয়া সম্পর্কে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। এরপর আমাদের প্রাথমিক কাজ হচ্ছে দলের নিবন্ধন করা। এরপর দলের সাংগঠনিক বিস্তারের প্রয়োজন রয়েছে। আমরা প্রথমত মনোযোগ দিচ্ছি সাংগঠনিক বিস্তারের দিকে। যেটির মধ্য দিয়ে আমরা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারব। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি। ইলেকট্রোরাল প্রসেসের মাধ্যমে আমাদের এগোতে হবে। আমরা অবশ্যই নির্বাচন নিয়ে পর্যালোচনা করব। তবে নির্বাচন হচ্ছে জেতার জন্য।’

দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি কামল উদ্দিনের সভাপতিত্বে, এ সময় আরও বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, যুগান্তর পত্রিকার কুমিল্লা ব্যুরো চিফ আবুল খায়ের, গ্লোবাল টিভির কুমিল্লা প্রতিনিধি সাইফুদ্দিন রনি, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মুন্সি, নয়াদিগন্তের দেবিদ্বার প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর, কালের কন্ঠের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি শাহিন আলম প্রমুখ। এ সময় দেবিদ্বার উপজেলায় কর্মকর্তা বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকের উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই