,

মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি

news-image

নিজস্ব প্রতিবেদক : সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বাংলাদেশে জুলাই এসেছিল বহু মত, বহু পথ, বহু স্বভাব, বহু পোশাকের দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই। এখানে মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন উপদেষ্টা।

উপদেষ্টা তার ফেসবুক পোস্টে লেখেন, জুলাইয়ে যখন হাসিনার খুনি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিলেন তখন কি পাশের জন ছেলে না মেয়ে, দাড়িওয়ালা না দাড়ি ছাড়া, হিজাব না জিন্স, বিএনপি না জামায়াত-এই খোঁজ নিয়েছিলেন কেউ?

তিনি লেখেন, দাড়ি-টুপি-বোরখাকে যখন স্টিগমাটাইজ করা হয়েছিল তখন প্রতিবাদ করছিল বাংলাদেশ। আজ উল্টোদিকে যখন স্টিগমাটাইজ করা হচ্ছে তখনও বাংলাদেশকে প্রতিবাদ করতে দেখে আশাবাদী হই। সব প্রকার মিসোজিনিকে সোজা বাংলায় ‘না’! আগেও না, আজও না, ভবিষ্যতেও না। ধন্যবাদ।

সবশেষ উপদেষ্টা লেখেন, সংযুক্তঃ হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল, সেই বাচ্চা উৎপাদন কইরা তার উপকার কারা করছেন? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী