,

পরিবারসহ আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ

news-image

আদালত প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, স্ত্রী সাঈদা হক, মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা ৪৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।আজ রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন। মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক আবুল কালাম আজাদ ব্যাংক হিসাব জব্দ করতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আমির হোসেন আমুর বিরুদ্ধে ঘুস গ্রহণপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআরকাবিখাসহ সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাঁচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। বর্তমানে অভিযোগের অনুসন্ধানকার্য শেষ পর্যায়ে রয়েছে।

গোপন সূত্রে জানা যায়, আমীর হোসেন আমু ও তার স্ত্রী সাঈদা হক, মেয়ে সুমাইয়া হোসেন পলাতক অবস্থায় তাদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। অভিযোগ সংশ্লিষ্টদের নিজ নিজ নামে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অস্থাবর সম্পদ যাতে উত্তোলন, স্থানান্তর করতে না পারে সে জন্য ব্যাংক হিসাব জব্দ করা প্রয়োজন।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী