,

মেট্রোরেলে এক দিনে ৪ লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : মেট্রোরেল দিয়ে একদিনে সর্বোচ্চ ৪ লক্ষাধিক মানুষ যাতায়াত করেছে। এখবর জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

গত বৃহস্পতিবার মেট্রোরেল যাত্রীসেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে।

গতকাল শুক্রবার ডিএমসিএল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ রেকর্ড অর্জনে মেট্রোরেলের সকল যাত্রীকে ধন্যবাদ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি মেট্রোরেলে সর্বাধিক প্রায় ৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করে। এর আগে গত ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজারের বেশি যাত্রী পরিবহন করেছিল। তবে, বর্তমান সময়ে মেট্রোরেলে গড়ে সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করছে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

গত ৪ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছিলেন, গত অর্থবছরে মেট্রোর টিকিট বিক্রি থেকে ২৪৪ কোটি টাকা আয় হয়েছে। এবার মে মাস থেকে শুক্রবারেও সারাদিন মেট্রোরেল পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, বর্তমানে শুক্রবার বেলা তিনটা থেকে মেট্রোরেল চলাচল করে। অন্যান্য দিন ব্যস্ত সময়ে পিক আওয়ারে ৮ মিনিট এবং কম ব্যস্ত সময়ে (অফ পিক আওয়ারে) ১০ মিনিট পরপর উভয় দিক থেকে মেট্রোরেল চলছে। সব মিলিয়ে সপ্তাহে ৬ দিনই সারা দিনে ১৯৮ বার যাতায়াত করে মেট্রোরেল। তবে শুক্রবার মাত্র ৬০ বার চলাচল করে মেট্রোরেল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী