শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা

news-image

নিজস্ব প্রতিবেদন : বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাওয়া সরকারি চাকরিতে ৩৫ বছর প্রত্যাশীদের একটি দলকে আটকে দিয়েছে পুলিশ। পরে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

সোমবার বিকালে তারা এ অবস্থান নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ (সোমবার) সকাল থেকে সরকারি চাকরিতে ৩৫ বছর প্রত্যাশীদের ৫০ থেকে ৬০ জনের একটি দল রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। সেখানে অবস্থান নেওয়ার পর তারা দুপুরের দিকে সচিবালয় অভিমুখে রওনা হয়।

চাকরিরপ্রত্যাশীদের দলটি যখন শিক্ষা ভবনের সামনে পৌঁছায় তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটকে দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা শিক্ষা ভবন থেকে সচিবালয়মুখি রাস্তায় ব্যারিকেড দিয়ে দেয়। পুলিশের বাধায় সচিবালয়ে যেতে না পারায় চাকরিপ্রত্যাশীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, চাকরিরপ্রত্যাশীরা সকালের দিকে জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিল। পরে সেখান থেকে তারা সচিবালের দিকে রওয়ানা দিলে পুলিশ সদস্যরা তাদের আটকে দেয়। যেহেতু এখন সচিবালয়ের দিকে আন্দোলন নিষিদ্ধ সে কারণে তাদের আটকে দেওয়া হয়।

পরে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে যেতে চাইলে পুলিশ সদস্যরা সচিবালয়মুখি রাস্তায় ব্যারিকেড দেয়। এরপর চাকরির প্রত্যাশীরা শিক্ষাভবনের সামনে অবস্থান নিয়েছে বলে জানতে পেরেছি।

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান